নির্বাচনকে কেন্দ্র করে ২৭৪ সহিংসতা, পাঁচজন নিহত

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেড় মাসে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি ৮৯টি সংঘর্ষ প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হয়েছে। এছাড়া ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ৭০টি ঘটনা ধরা পড়েছে।
বিজ্ঞাপন
গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারি পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অনুযায়ী, সহিংসতার ধরন অনুযায়ী ঘটনা ভাঙলে দেখা যায়— ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কাজে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ বা বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর একটি হামলার ঘটনা ঘটে।
নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছেন, যাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখা যায়।








