Logo

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৮
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শবে বরাতকে মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র এই রজনী। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, শবে বরাত মানুষের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিশেষ সময়। হাদিসের বর্ণনা অনুযায়ী, এ রাতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করেন।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং আত্মসমালোচনার মাধ্যমে এ রাতে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে এসে সৎপথে চলার অঙ্গীকার মানুষের জীবনকে আলোকিত করতে পারে এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত লাভের পথ সুগম করে।

তিনি আরও বলেন, শবে বরাতকে সামনে রেখে সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বাণীর শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে সবার ক্ষমা, রহমত ও হেফাজত কামনা করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD