Logo

আমাকে দেশে থাকতে দেয়ার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ: আসিফ আকবর

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৩
আমাকে দেশে থাকতে দেয়ার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ: আসিফ আকবর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে

বিজ্ঞাপন

দেশের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও সরব তিনি। দেশের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তাকে। কয়েক দিন আগেই বন্যার্তদের সহায়তায় “আসিফ আকবর ফাউন্ডেশন” নামে একটি ফাউন্ডেশন গঠন করেন তিনি। এবার রাষ্ট্রকে ধন্যবাদ জানালেন এই গায়ক।


বুধবার (৪ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আসিফ।


আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস, মুখ খুললেন জ্যোতি



দৈনিক জনবাণীর পাঠকদের জন্য গায়কের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—


“বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরো কিছু শুভাকাঙ্খী বেতারে আছেন যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইতো, পারতোনা- এখন পারছে।”


“বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।”

আরও পড়ুন: নেতৃত্বে ফেরদৌস-আরাফাত-রিয়াজ, স্ক্রিনশট ফাঁস


“চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারী টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাইনা, সেখানেও আর কখনো গাইবোনা। এসব নিয়ে আর কষ্টও পাইনা। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইবো আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা  আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে ! বেতার/ বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেবো। ভালবাসা অবিরাম।”


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD