Logo

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন মোহাম্মদ আজম

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৩
বাংলা একাডেমির মহাপরিচালক হলেন মোহাম্মদ আজম
ছবি: সংগৃহীত

নিয়োগ বিষয়ে ড. মোহাম্মদ আজমের কাছে জানতে চাইলে তিনি

বিজ্ঞাপন

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ড. মোহাম্মদ আজমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিয়োগ বিষয়ে ড. মোহাম্মদ আজমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানিয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।

ড. মোহাম্মদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “বাংলা ও প্রমিত বাংলা সমাচার”, সম্পাদিত গ্রন্থ “নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান”, ‘কবি ও কবিতার সন্ধানে’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD