Logo

চাটমোহরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাংচুর

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৭
চাটমোহরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাংচুর
ছবি: সংগৃহীত

শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ

বিজ্ঞাপন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও পড়ুন: চাটমোহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন


মন্দির কমিটির সাধারন সম্পাদক কুটিশ্বর দেব জানান, সোমবার রাতে তালাবদ্ধ মন্দিরের তালা না ভাঙ্গতে পেরে বাহির থেকে জানালার গ্রীল দিয়ে শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ তিনটি প্রতিমা ভাঙচুর করে। 


সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে। 


কুটিশ্বর দেব আরো জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দূর্গাপুজা বন্ধ করে দেওয়া হবে।


আরও পড়ুন: শহীদদের স্মরণে পাবনার চাটমোহরে শহীদি মার্চ কর্মসূচি পালন


চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোন ছাড় দেওয়া হবে না।


চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরএক্স/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD