Logo

শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু করল শ্রম মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:০৮
শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু করল শ্রম মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

শ্রমিকরা যেন তাদের সব অসন্তোষ ও অভিযোগ নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছাতে পারেন সেজন্য হেল্প লাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। টোল ফ্রি এ নম্বরে কল করে যেকোনো শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, “এখন থেকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD