Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৮
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৫৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের প্রাণহানি হয়েছে। এ সময় ৫৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৫৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫৫১ জন। মারা গেছেন ১০৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD