Logo

মাঝ আকাশে থাকা ফ্লাইটে প্রাণ গেল বাংলাদেশি যাত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২২:০২
মাঝ আকাশে থাকা ফ্লাইটে প্রাণ গেল বাংলাদেশি যাত্রীর
ছবি: সংগৃহীত

লোকটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে মৃত্যুর কোলে ঢলে

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন। তিনি আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) হংকং-ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা গেছেন ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী। এই ঘটনায় তার ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হংকং পুলিশ জানায়, লোকটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে তারা বুধবার খবর পেয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছেছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD