মধ্য বাড্ডায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ১৫ মিনিট পর স্বাভাবিক

রাজধানীর মধ্য বাড্ডায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে প্রগতি সরণির মধ্য বাড্ডা ইউ-লুপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক বাড্ডা জোনের পুলিশ সদস্যরা বাড্ডা থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে বিদ্যালয়ের ভেতরে নেওয়া হয়। প্রায় ১৫ মিনিট পর অবরোধ শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, এ ঘটনায় কোনো যানবাহন বা জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে সড়ক অবরোধ করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।








