Logo

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৪:১০
স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্কের দায় নিতে চায় না সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গ্রাম পুলিশের সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের অবস্থান হলো, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন মাঠপর্যায়ে যেসব দায়িত্ব দেবে, তা যথাযথভাবে পালনের জন্য বেসামরিক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও নির্দেশনা দেওয়া হবে, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সব প্রার্থী সমান সুযোগ পান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগের বিতর্কিত নির্বাচনগুলোর অভিজ্ঞতা পেছনে ফেলে স্থানীয় সরকার নির্বাচনকে রোল মডেল হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, রোল মডেল তৈরির কথা না বলে সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করবে। মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিজ্ঞাপন

জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অনুরোধ

চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ জানিয়েছে সরকার। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের মধ্যেই নির্বাচনগুলো শেষ করার অবস্থান বহাল রয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সময়সূচি নির্ধারণ করে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ নির্বাচন মে মাস পর্যন্ত চললে বাকি নির্বাচনগুলো জুনের মধ্যে আয়োজন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের। নির্ধারিত সময়ের মধ্যে কতগুলো নির্বাচন সম্পন্ন করা সম্ভব, সে সিদ্ধান্তও কমিশনকে নিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, বরাদ্দ করা অর্থের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে অব্যবহৃত অর্থ পরবর্তী অর্থবছরে চলে যাবে। তাই সময়মতো নির্বাচন সম্পন্ন করার বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে কমিশন

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করে প্রাথমিক সময়সূচি নির্ধারণ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। বাকি নির্বাচনগুলোর তারিখ ও আয়োজনের পদ্ধতি নিয়েও কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

মীর শাহে আলম বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের পক্ষ থেকে আবারও অনুরোধ জানানো হচ্ছে, যেন চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD