Logo

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১২:২১
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনমন্ত্রী ব‌লেন, আমা‌দের শ্রম আদালত রয়েছে। বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে শ্রমিক‌দের জন‌্য বি‌শেষ শ্রম আদালত গঠন করা হ‌য়ে‌ছে, শ্রমিক আইন করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের প্রবাসীরা বি‌দেশ থে‌কে বাংলা‌দে‌শে টাকা পাঠা‌নোর প‌র যখন প‌রিবা‌রের সদস‌্যদের কা‌ছে টাকা ফেরত চাই‌তে যান, কিংবা তা‌দের সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ তৈ‌রি হয়, তখন বছ‌রের পর বছ‌র তারা (প্রবাসীরা) আমা‌দের আইনজীবী‌দের প‌কে‌টে টাকা দেন, মামলা কর‌তে থা‌কেন, তা‌দের জীবন শেষ হ‌য়ে যায় মামলা টেকঅ‌্যাপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) কর‌তে গি‌য়ে।

বিজ্ঞাপন

তিনি ব‌লেন, প্রবাসী‌দের জন‌্য আমরা বি‌শেষ আদালত গঠন করব বি‌শেষ ক‌রে ডি‌ভিশনাল হেড‌কোয়ার্টা‌রে। যে আদালত শুধুমাত্র প্রবাসী‌দের যেকো‌নো ধর‌নের সম্পদ সহায়তা দি‌তে পার‌বে, যে‌কো‌নো ধর‌নের প্রবাসী মামলা এই আদালত দেখ‌তে পার‌বে, বিশেষায়িত আদালত।

তিনি বলেন, এই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি এটা আমরা অচিরেই শুরু করতে পারব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD