আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, প্রস্তাব উঠছে আগামী মন্ত্রিসভায়

বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পাওয়া গেলে স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় নতুন স্থানে স্থানান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার ভিত্তিতে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানসংকট ও পুরোনো ভবন বড় চ্যালেঞ্জ
সচিবালয়ের বর্তমান অবকাঠামোতে জায়গার সংকট ও গাড়ি পার্কিংয়ের সমস্যা প্রায়ই জটিলতা তৈরি করছে বলে জানান মন্ত্রী। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অসুবিধা হচ্ছে।
বিজ্ঞাপন

এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ভবনগুলোর নিরাপত্তা, সংস্কার এবং স্থায়ী বিকল্প নিয়ে ভাবা জরুরি হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের লক্ষ্য
জাকারিয়া তাহের বলেন, সব দিক বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করে কাজ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।








