Logo

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৪
রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন দপ্তরগুলোকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, বুধবার থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর হয়েছে। ফলে সরকারি দাপ্তরিক যোগাযোগ, চিঠিপত্র ও নথিতে সংশ্লিষ্ট পদগুলোর আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ থাকছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD