পে স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের অধিকাংশ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশেরও বেশি।
বিজ্ঞাপন
নতুন বেতনস্কেলের তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ হারে বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে বিদ্যমান প্রারম্ভিক মূল বেতনের দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।
১ম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।
৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা। ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে বেড়ে ৭১ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে বেড়ে ৫৮ হাজার টাকা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ৮ম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ৪৬ হাজার টাকা এবং ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে। ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে। এই দুই গ্রেডেও বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
এর পরের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। এতে বৃদ্ধির হার প্রায় ১১৫ শতাংশ।
বিজ্ঞাপন
১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা, যা ১১৮ শতাংশ বৃদ্ধি। ১৪তম গ্রেডেও ১১ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন ২৪ হাজার টাকা হয়েছে। এ গ্রেডে বৃদ্ধির হার ১৩০ শতাংশ।
১৫তম গ্রেডে বর্তমান ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৫ শতাংশ। ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা, অর্থাৎ ১৩৫ শতাংশ বৃদ্ধি।
১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বৃদ্ধির হার ১৩৮ শতাংশ।
বিজ্ঞাপন
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২১ হাজার টাকা। এতে বৃদ্ধির হার ১৩৯ শতাংশ। ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা, যা ১৪১ শতাংশ বৃদ্ধি।
সবশেষে ২০তম গ্রেডে বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ—১৪২ শতাংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অর্থাৎ নতুন বেতনস্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ২০তম গ্রেডে, যেখানে প্রারম্ভিক মূল বেতন ১৪২ শতাংশ বেড়েছে।








