Logo

খুবি অধ্যাপক হলেন পাবিপ্রবির নতুন উপাচার্য

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩২
খুবি অধ্যাপক হলেন পাবিপ্রবির নতুন উপাচার্য
ছবি: সংগৃহীত

উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যাড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল নিযুক্ত হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বিএসসি সম্পূর্ণ করেন বায়োটেকনোলজি  এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে  মাস্টার অফ মলিকিউলার বায়োলজি সম্পূর্ণ করেন কে ইউ লিউভেন ( Katholieke Universiteit Leuven,Belgium) থেকে এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজ,ইংল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD