Logo

তিশা বাদ, রাফির নায়িকা পূজা চেরি

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৭:২৭
তিশা বাদ, রাফির নায়িকা পূজা চেরি
ছবি: সংগৃহীত

এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।

বিজ্ঞাপন

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নয়,  ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন পূজা চেরি। 

শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা পূজা চেরি।

বিজ্ঞাপন

যদিও এর আগে গত মাসে প্রকাশ্যে এসেছিল, ব্ল্যাক মানিতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে মাস ঘুরতেই রাফির এই প্রজেক্টের নায়িকা “পরিবর্তন” হলো।  

বিজ্ঞাপন

সম্প্রতি ঢালি পাড়ায় রাফি-তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কোন পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। তবে সে গুঞ্জনের পরই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে নায়িকা পরিবর্তনের কথা জানা গেল।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের  ক্যারিয়ারের শুরুর দিকে নির্মাতা রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।

বিজ্ঞাপন

‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে এর আগে সংবাদমাধ্যমকে রাফি জানিয়েছিলেন, সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন।

বিজ্ঞাপন

এছাড়া ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে পূজা চেরির সঙ্গে চিত্রনায়ক রুবেলকেও দেখা যাবে। শনিবার সংবাদ সম্মেলনে রাফির পাশেই দেখা গেছে এই অভিনেতাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD