Logo

বাংলাদেশ অস্থিতিশীল হলে ভালো থাকবে না ভারত-মিয়ানমার: উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ০৫:১৪
বাংলাদেশ অস্থিতিশীল হলে ভালো থাকবে না ভারত-মিয়ানমার: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিদেশে বসে দেশের বিভিন্ন ঘটনাকে গুজব বানিয়ে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক কারণে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

খালিদ হোসেন বলেন, যারা ধর্মকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের আয়োজনে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। শাসন নয়, পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্ষমতার পালাবদলে এক দল আরেক দলের ওপর হামলা চালায়। বিদেশে বসে দেশের বিভিন্ন ঘটনাকে গুজব বানিয়ে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিচারহীনতার ধারা তৈরি হতে দেওয়া হবে না। কেউ যেন বেশিদিন ক্ষমতায় থাকতে না পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

এসময় অন্তর প্রসারিত করে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD