Logo

সংবিধান দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: তথ্য উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, ০৪:৩৩
সংবিধান দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনও অবহেলিত রয়েছে

বিজ্ঞাপন

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল তা আজ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট বিজয়ের পরই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই সাধারণ মানুষ দাঁড়াবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনও অবহেলিত রয়েছে।

অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে এক হয়ে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD