Logo

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৯
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

দুর্গাপূজা দেখতে ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে  এসেছেন  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ অক্টোবর) বিকেল  ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন। যেখানে তিনি পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে,প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষে  এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD