Logo

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যাচ্ছেন ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, ২২:৩৩
বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে যাচ্ছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন।

বিজ্ঞাপন

দুর্গাপূজা দেখতে ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (শনিবার) বিকেলে  ঢাকেশ্বরী মন্দিরে যাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যাবেন। তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টা আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD