Logo

ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমের বিচার হবে: তথ্য উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, ০২:১৫
ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমের বিচার হবে: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকজন গ্রেফতারও হয়েছেন। এছাড়া তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে।’

শনিবার (১২ অক্টোবর)  ঢাকা থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে।”

বিজ্ঞাপন

এসময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD