Logo

কবুল বলার সময় বুকের ভিতর ধাপুর ধুপুর করতেছিল: শিরিন শিলা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৪, ০৫:৩৬
কবুল বলার সময় বুকের ভিতর ধাপুর ধুপুর করতেছিল: শিরিন শিলা
ছবি: সংগৃহীত

ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম

বিজ্ঞাপন

বিয়ে বসেছেন ঢালিউডের চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

৬ আগের আগে স্বামী আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় তার। এরপর ভালো লাগা থেকে দুজনের প্রেম। শিরিন শিলা বললেন, “আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হয়েছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।”

বিজ্ঞাপন

এদিকে, বিয়ে চলাকালীন একটি ভিডিও প্রকাশ করলেন এ নায়িকা। সেখানে দেখা যায় কবুল বলার সময় তিনি অনেকটা সময় নিচ্ছিলেন। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে জানান কবুল বলার সময় তার বুক কাঁপছিল। নিজেই লেখেন,  “কবুল বলার সময় আমার বুকের ভিতর ধাপুর ধুপুর করতেছিল।”

বিজ্ঞাপন

শিরিন শিলার স্বামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। বর্তমানে তাঁদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।

বিজ্ঞাপন

গত ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের “হিটম্যান” ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত “জিম্মি” সিনেমাটি। তবে অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনও ক্যাসিনো-কাণ্ড, কখনও আবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD