Logo

ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৪, ০২:৪৭
ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব
ছবি: সংগৃহীত

ক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব

বিজ্ঞাপন

জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই ক্রিকেটারকে। বর্তমানে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটি লাইভ করা হয়। যেখানে দেখা যাচ্ছে জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD