Logo

এনআইডিতে ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধনের আহ্বান ইসির

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩১
এনআইডিতে ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধনের আহ্বান ইসির
ছবি: সংগৃহীত

এনআইডিতে ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধনের আহ্বান ইসির

বিজ্ঞাপন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শরিফুল আলম জানান, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিয়েই করা হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটার ছিল ৮৪৮ জন। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস পর ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত তথ্য নেওয়া হয়। এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে ২৫ লাখ ১৭ হাজার তিনজন। অর্থাৎ বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD