Logo

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৩:৪৮
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত
ছবি: সংগৃহীত

এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ

বিজ্ঞাপন

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনজীবন। তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে। সকাল ৮টার দিকে সূর্য উকি দিলেও তা যেন উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল হলেই আবারও কুয়াশার দাপট। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৮ ভাগ।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD