Logo

উত্তপ্ত সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৮ অক্টোবর, ২০২৬, ১২:০৯
উত্তপ্ত সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাঁদের মধ্যে ছিলেন দুই শিশু, দুই নারী ও আটজন পুরুষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাঁদের বাধার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD