Logo

দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৬
দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলারও আসামি।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এসআই শফিকুল ইসলাম হত্যা মামলার আসামি হওয়ায় অপূর্ব আত্মগোপনে ছিলেন এবং সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ ফকির হত্যা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত দল অভিযান চালাচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD