Logo

শাকিব খানকে নিয়ে গর্বে বুকটা ভরে যায়: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২
শাকিব খানকে নিয়ে গর্বে বুকটা ভরে যায়: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল

বিজ্ঞাপন

প্রথমবারের মতো বিপিএল মঞ্চে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে। তবে তিনি চলচ্চিত্র বা অভিনয়ের কাজেই নয়, বরং ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব বর্তমানে ঢাকা ক্যাপিটালসের মালিক, এবং তার দলে খেলবেন লিটন দাস, মুস্তাফিজ, জেসন রয়ের মতো জনপ্রিয় ক্রিকেট তারকারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে যুক্ত হওয়ায় শাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, শাকিব খান একটার পর একটা স্বপ্নপূরণ করেই চলেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে, আলহামদুলিল্লাহ।’ এ সময় তিনি মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক ধরণের আলোচনা হতো। 

অপুর কথায়, ‘আমি যেহেতু বলিউড বাদশা শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে...আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল। আমার গর্বে মনটা ভরে যায়।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বিশ্বাস আরও বলেন, ‘অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি তার জন্য মন থেকে সবসময় দোয়া করি। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন।’ 

এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন থাকবে অপুর। তিনি বলেন, ‘তার দলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ঢাকা ক্যাপিটালস যেন শিরোপা জিতে যায়।’ 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD