Logo

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৫
তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ

বিজ্ঞাপন

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা। তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ।

তিনি বলেন, তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পেশ করা উচিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইন অবরোধ করা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে সাধারণ জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের জনজীবনে চরম ভোগান্তি তৈরি করছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে যাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD