Logo

অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য : দাননির মবিন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩:৫৮
অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য : দাননির মবিন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।

বিজ্ঞাপন

ইউটিউব ট্রেন্ডে বর্তমানে শীর্ষে রয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘মিম সে মুহাব্বাত’। যা পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। 

বিজ্ঞাপন

আর অভিনেত্রী দাননির মবিন এ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক স্টোরি শেয়ার করেছেন। 

যেখান উল্লেখ করেছেন, ‘অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য।’ বাংলাদেশের সংবাদ স্টোরিতে শেয়ার করে মবিন লিখেছেন, ‘আমাদের সকল বাংলাদেশি ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা।’

বিজ্ঞাপন

‘মিম সে মুহাব্বাত’ ওয়েব সিরিজ যা প্রেম, ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের গল্প বলে। এটি সকল বয়সের দর্শকদের জন্য একটি প্রেমের গল্প। এ ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন আহাদ রাজা মীর এবং দাননির মবিন। তারা একে অপরের থেকে খুব আলাদা, কিন্তু ভাগ্য তাদের একত্রিত করে।

 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পারিবারিক বন্ধন, সুস্থ সংস্কৃতিসহ মর্মস্পর্শী অভিনয়ের জন্য দিন দিন পাকিস্তানে এ ওয়েব সিরিজ গুলো বর্তমান তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। যা এক ভিন্ন ধারায় নিয়ে গেছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD