Logo

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৫, ২২:১৪
মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

বিজ্ঞাপন

সাভারের বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিজ্ঞাপন

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানালেন, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD