Logo

ঢাকায় বিক্ষোভের ঘোষণা মিজানুর রহমান আজহারির

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৫, ০৬:৪৭
ঢাকায় বিক্ষোভের ঘোষণা মিজানুর রহমান আজহারির
ছবি: সংগৃহীত

ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (০৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিক্ষোভের ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, আগামী শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজহারি বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD