Logo

পরীক্ষার হলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮
পরীক্ষার হলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

শরীয়তপুরের নড়িয়ায় পরিক্ষার হলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ এপ্রিল) জেলার  নড়িয়া উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিক্ষা চলা কালিন সময়ে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল জানায়, এস এস সি পরিক্ষা চলা কালিন সময়ে দুই পরিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়েছে বলে ২ শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের প্রেক্ষিতে জুলহাস উদ্দিন নামে এক শিক্ষককে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD