Logo

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যুকে আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৫, ২৩:১৬
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যুকে আটক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সাথে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গুলি দিয়ে সহযোগিতা করে আসছিলেন তিনি

বিজ্ঞাপন

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। 

বিজ্ঞাপন

এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২৭ এপ্রিল) রাতে কোস্ট গার্ড ওই এলাকায়  অভিযান পরিচালনা চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্য দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাঁজা গুলিসহ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। আটক দস্যু জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন যে, দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সাথে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গুলি দিয়ে সহযোগিতা করে আসছিলেন তিনি। বনদস্যু মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা বলেও জানায় কোস্ট গার্ড। 

বিজ্ঞাপন

এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক দস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২৮ এপ্রিল) সকালে খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD