Logo

ধর্ম দিয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ০৬:০৬
ধর্ম দিয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম

বিজ্ঞাপন

ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।


শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।


আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: সারজিস আলম


মির্জা ফখরুল বলেন, কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে সবার লক্ষ্য রাখতে হবে।


তিনি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, ঐক্যের কথা বলে। তাই ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা আমাদের ধরে রাখতে হবে।


আরও পড়ুন: শাহবাগে জনতার ঢল, এ যেন আর এক ‘জুলাই’


বিএনপির মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।


তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD