Logo

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১৬:৪৮
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এর আগে সমাবেশের তারিখ ঘোষণা করা হলেও এবার আয়োজনের স্থান চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এতে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির এই যৌথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী আয়োজন হিসেবে এই মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD