Logo

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৫, ২৩:১৭
নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে মামলা দায়ের করে

বিজ্ঞাপন

নারী নির্যাতন মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. মাহমুদুর রহমান বলেন,  সোমবার দিবাগত রাত দুইটায় অভিযান চালিয়ে তাঁকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. মাহমুদুর রহমান বলেন, গতকাল ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে মামলা দায়ের করে (মামলা নং ৩২)। ওই মামলায় গ্রেপ্তার নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

জানা যায়, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD