Logo

সাভারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৫, ০৫:০৯
সাভারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করে আগামীতে বিএনপির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে পাথালিয়া ইউনিয়ন বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশে এ লিফলেট বিতরণ করেন আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা। 

বিজ্ঞাপন

এসময় বিএনপি’র নেতাকর্মীরা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করে আগামীতে বিএনপির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। 

বিজ্ঞাপন

লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জামান হোসেন,বিএনপি শাহীনুর ইসলাম (শাহিন),রেজাউল করিম,আব্দুল ছালেক,ইউনুস আলী,খালেকুল ইসলাম,ছাত্রদল নেতা ইরাত সরকারসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD