Logo

অধ্যাপক কামরুন নাহার পলিনের স্বাস্থ্য শিক্ষায় অ্যাওয়ার্ড অর্জন

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৫, ০৫:১৪
অধ্যাপক কামরুন নাহার পলিনের স্বাস্থ্য শিক্ষায় অ্যাওয়ার্ড অর্জন
ছবি: সংগৃহীত

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও মিডিয়া অব বাংলাদেশ এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হলেন দেশের সেরা প্রাকৃতিক ওষুধ শিল্প প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরটরীজ( ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির  সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক মার্কেটিং অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও মিডিয়া অব বাংলাদেশ এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেন।  গত ৩০ মে ২০২৫ শুক্রবার  সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাপ্তাহিক খোঁজ খবর এর নির্বাহী সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর প্রেসিডেন্ট আবদুল হাই সরকার,  বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD