‘যমজ’ খ্যাত অভিনেত্রী তানিন না ফেরার দেশে

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই
বিজ্ঞাপন
বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে মৃত্যৃর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী তানিন সুবহা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রবিবার (০৮ জুন) রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কেমন কাটল তারকাদের এবারের ঈদ আনন্দ?
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে আইসিইউতে রাখা হয়।
এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ছিলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
এমএল/








