যে কারণে চামড়ার দাম কমেছে জানালেন শিল্প উপদেষ্টা

চলতি বছরে কোরবানির পশুর চামড়ার দাম কমে যাওয়ার পেছনে দেরিতে লবণ সরবরাহই দায়ী।
বিজ্ঞাপন
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চলতি বছরে কোরবানির পশুর চামড়ার দাম কমে যাওয়ার পেছনে দেরিতে লবণ সরবরাহই দায়ী। তবে লবণজাত চামড়ার দর ঠিকই আছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ জুন) সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আদিলুর রহমান খান বলেন, চামড়ায় দেরিতে লবণ দেওয়ার কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে লবণজাত চামড়ার দর ঠিকই আছে। সরকার তৎপর ছিল বলেই এ বছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে।
চামড়ার দাম কমার বিষয়ে আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সিন্ডিকেটের অভিযোগ উঠার প্রসঙ্গ উঠলে তিনি জানান, চামড়া শিল্পের সুরক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বছর ৩০ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর ৩০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
বিজ্ঞাপন
এদিকে গত বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রবিবার (৮ জুন) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা চামড়ার দাম নির্ধারণ করেছিলাম লবণসহ। ৭০০-৮০০ টাকায় চামড়া বিক্রি হচ্ছে। কিছু মৌসুমি ব্যবসায়ী চামড়া নিয়ে আধা পচা করে ফেলছে। এই আধা পচা চামড়া এই দামে বিক্রি হওয়া অনেক বেশি। যেটা ভালো চামড়া সেটা এক হাজার দুশ থেকে এক হাজার তিনশ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই লবণ দেওয়া চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি করছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল ও মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে মিলে চামড়ার বাজারে ধস নামানোর পরিকল্পনা ছাড়া আর কিছুই না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, এ বছর কোরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার। সেখানে গরু-ছাগলসহ কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু। চলতি বছর কোরবানির ঈদের মৌসুমে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা।
বিজ্ঞাপন
এসডি/








