Logo

২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৬:২৭
২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থানরত ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশের দূতাবাস। ভিসার শর্ত লঙ্ঘন, বিশেষ করে মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা নিয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) সকালে দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেনজেন ভিসার নিয়ম না মানলে ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও যদি কেউ শেনজেনভুক্ত দেশে অবস্থান করেন, তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এতে ভবিষ্যতে ভিসা আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকিও বাড়বে। তাই সকল ভিসাধারীকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দূতাবাসগুলোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, শেনজেন ভিসা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় পরিচালিত হয়, যেখানে একটি ভিসার মাধ্যমে ২৯টি ইউরোপীয় দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ থাকে। তবে এ সুবিধা উপভোগ করতে হলে নির্ধারিত সময়সীমা ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করা জরুরি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD