Logo

ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৫, ০৬:১৪
ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহায় সারাদেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহায় সারাদেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়েছে। এ বছর ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়। কোরবানিকৃত পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালে দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে গরু/মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি; ছাগল/ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮ টি; অন্যান্য ৯৬০ টি।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ৩টি গ্রাম (ছোট, মাঝারি এবং বড়) থেকে অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বছর ঈদুল আজহায় কোরবানির পশু অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩ টি। কারণ হিসেবে অধিদপ্তর জানায়, এবার চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি ছিল। এরফলে পশু অবিক্রীত থাকাটা অস্বাভাবিক নয়। তা ছাড়া অবিক্রীত এই পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৮২৩ টি। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ  বিভাগে। এই সংখ্যা ৩ লাখ ৮৩ গাজার ১৬২ টি। সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী  বিভাগে এর সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি গবাদি পশু। এরপর সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এর সংখ্যা ২১ লাখ ৮৫ হাজার ৪০ টি। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২ টি গবাদিপশু। খুলনা বিভাগে কোরবানি হয়েছে ৮ লাখ ৪ হাজার ২২৪ টি গবাদিপশু। বরিশাল বিভাগে কোরবানি হয়েছে ৪ লাখ ৭৮৩ টি গবাদিপশু। রংপুর বিভাগে কোরবানি হয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯ টি গবাদিপশু। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD