Logo

এবার কাঁচের বাড়ি তৈরি করবেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৫, ০৩:৩১
এবার কাঁচের বাড়ি তৈরি করবেন পরীমনি
ছবি: সংগৃহীত

তারই ধারাবাহিকতায় এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রতিবার ঢাকায় ঈদুল আজহা উদযাপন করলেও এবার উদযাপন করেছেন নানাবাড়ি পিরোজপুরে। সেখানেই ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এই অভিনেত্রী। 

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরী। মাঝে-মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমনির অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। 

বিজ্ঞাপন

কয়েক বছর আগে পরীমণির নানা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়ে সময় কাটছে তার। পর্দা ও বাস্তবের পরীর সৌন্দর্যে মুগ্ধ সবাই।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD