Logo

পদ্মার জেলের জালে ২৬ কেজির পাঙাশ, অর্ধলক্ষ টাকায় বিক্রি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৫, ০৩:০১
পদ্মার জেলের জালে ২৬ কেজির পাঙাশ, অর্ধলক্ষ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ

বিজ্ঞাপন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটির ওজন ২৬ কেজি।

শনিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় জেলে উচমান হালদারের জালে মাছটি ধরা পড়ে। উচমান হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। সম্রাট শাহজাহান প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে মাছটি তার নিজস্ব ৫ নম্বর ফেরিঘাটের আড়তে আনা হলে উৎসুক জনতা ও অন্যান্য ব্যবসায়ীরা ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘এত বড় পাঙাশ মাছ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা ছিল। তাই আমি ভালো দামেই কিনেছি। পরে সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতি কেজি ১,৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ৬০০ টাকা লাভ হয়েছে।’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পদ্মার বড় মাছ ক্রয়-বিক্রয় ঘিরে এখনো এলাকায় এক ধরনের উৎসবের আমেজ দেখা যায়।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD