Logo

ইরানে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৫, ০৮:০৮
ইরানে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াবে এমন প্রত্যাশায় ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি

বিজ্ঞাপন

ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানের বিষয়ে আমার চিন্তা-ভাবনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের কোনও প্রকার ধারণাও নেই।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন সামরিক বাহিনীর হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্থগিত রেখেছেন। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াবে এমন প্রত্যাশায় ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই প্রতিবেদনের বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক স্ট্যাটাসে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‌‘‘ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের বিষয়ে আমার চিন্তা-ভাবনা সম্পর্কে কিছুই জানে না!’’

ট্রাম্পের সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে বুধবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজও।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ আছে।

বিজ্ঞাপন

ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামীকাল শুক্রবার জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

বিজ্ঞাপন

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: বিবিসি।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD