Logo

নওগাঁয় ছেলের হাতে মারধরে অপমানিত হয়ে বাবার আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুন, ২০২৫, ০৪:৩৬
নওগাঁয় ছেলের হাতে মারধরে অপমানিত হয়ে বাবার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ছেলের মারধরের শিকার হয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন

বিজ্ঞাপন

নওগাঁর মান্দায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ছেলের মারধরের শিকার হয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বাবা একাব্বর । 

বৃহস্পতিবার ২৬শে জুন সন্ধ্যায় উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৃত একাব্বর হোসেন (৬৫) শাহপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর ছেলে মিনহাজুল ইসলাম (৩৫) হাতে মারধরের শিকার হন তিনি।

স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম ও শহীদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, মিনহাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে একাধিকবার বাবা একাব্বর হোসেন নিষেধ করলেও মিনহাজুল তা শোনেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনহাজুল ইসলাম তার বাবাকে মারধর শুরু করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন বাবা একাব্বর হোসেন। ছেলের হাতে মার খাওয়ার অপমান, লজ্জা ও ক্ষোভে তিনি বিষের ট্যাবলেট খান। অসুস্থ অবস্থায় স্বজনেরা প্রথমে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি দেখে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াম পথে কেশরহাট এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ঘটনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD