Logo

দোয়া চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ০২:২৮
দোয়া চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

তার জন্যও আমি সকলের কাছে একান্ত দো’য়া প্রার্থী

বিজ্ঞাপন

হাসপাতালের আইসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ শাশুড়ির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে গুরুতর অসুস্থ দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদের জন্যও দোয়া চেয়েছেন তিনি।

 

শনিবার (০৫ জুলাই) বেলা ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে দোয়া চান তিনি। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ICU) চিকিৎসাধীন আছেন। জীবনের এই সন্ধিক্ষণে সকলের কাছে একান্ত দো’য়া প্রার্থী। সুস্থতা-অসুস্থতা ও হায়াত-মউতের মহান মালিক আল্লাহ তায়ালা যেন তাঁর এই বান্দির প্রতি একান্ত রহমত বর্ষণ করেন।’

তিনি আরও লিখেছেন, ‘একইভাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদ সাহেবও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তার জন্যও আমি সকলের কাছে একান্ত দো’য়া প্রার্থী।’

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD