Logo

ছয় হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ০৮:৩২
ছয় হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
ছবি: সংগৃহীত

তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে

বিজ্ঞাপন

কুয়েত সরকার হাজার হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। গত দুই মাসে দেশটি থেকে ছয় হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ ‍জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কারাগার বিভাগাধীন ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের গোপন বৈঠক ফাঁস

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত সরকার রেসিডেন্সি (বসবাসের অনুমতি) এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, যারা আইন লঙ্ঘন করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

বিজ্ঞাপন

দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকেই আইন প্রয়োগকারী বিভিন্ন বিভাগের হাতে আটক হয়েছিলেন। এরপর তাদের ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়। এছাড়া অনেককে আদালতের আদেশ অনুযায়ী দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আটক থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গালফ নিউজ জানিয়েছে, দেশব্যাপী নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অভিযানে অবৈধভাবে বসবাসকারী ও কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের যাচাইবাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি রেসিডেন্সি ও শ্রমবাজার ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD