Logo

৩ জেলার বন্যা পরিস্থিতি গুরুত্বসহ দেখছে সরকার

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৫, ০৮:৪৮
৩ জেলার বন্যা পরিস্থিতি গুরুত্বসহ দেখছে সরকার
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার ভারীবৃষ্টি পাতের কারণে দেশের তিন জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমনই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে।

‘বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্তসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস উইং থেকে আরও বলা হয়, দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD